ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ১৮১ সময় দেখুন

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষার্থীদের বহনকারী ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত বিশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। খুলনা-মাওয়া মহসাড়কের মাদরাসা ঘাট এলাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এদিন সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

তোফাজ্জল হত্যা: ২২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

আপডেটের সময়: ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪