মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানি গ্রামের বাসিন্দা জনি হোসেনের বিরুদ্ধে তার ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (৫ মার্চ) মেঘনা থানায় ভুক্তভোগী শিশুর এক আত্মীয় বাদী হয়ে জনি হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। জনি হোসেন ভুক্তোভোগী শিশুর সম্পর্কে মামা হন।
মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিশুটির মা প্রবাসে থাকেন সে সুবাদে নানার বাড়িতে থেকে পড়া লেখা করে।
জানা যায়, ভুক্তভোগী শিশু একটু সাধাসিধে প্রকৃতির। একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ভাগ্নির সরলতার সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ করে তার মামা।
এজাহার সূত্রে জানা যায়, পাষণ্ড মামা জনি হোসেন গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় ও ১৭ ফেব্রুয়ারি রাত ১০ টায় ভাগ্নীকে ধর্ষণ করে। আসামিকে গ্রেফতার কারার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মেঘনা থানা পুলিশ।
একাধিক সূত্র জানা যায়, জনি হোসেন পলাতক রয়েছেন এবং একটি মহল মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।

প্রতিবেদক 















