ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী ধর্মঘটের মধ্যে সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২১৪ সময় দেখুন
গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী চলমান ধর্মঘটের মধ্যে সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। এর আগে রোববার স্থানীয় সময় রাতে স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছান নেতানিয়াহু। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী আগামী দুইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গাজায় চলমান যুদ্ধ এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসানের দাবির পরিপ্রেক্ষিতে ইসরায়েলি বন্দি মুক্তির ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে ট্রাম্পের নতুন শুল্ক নীতি, যেখানে অন্যান্য দেশের মতো ইসরাইলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেসব বিষয়ে আলোচনা হবে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এবং ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সফরসূচি ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন নেতানিয়াহু। মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর। তবে নেতানিয়াহুর এই সফরের মেয়াদ বাড়ানো হতে পারে।

এর আগে গত সপ্তাহে নেতানিয়াহু, ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার পর ইসরাইলি প্রধানমন্ত্রী এই সফরের পরিকল্পনা করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ফলে জরুরি অবতরণে বাধ্য করা হতে পারে এমন কয়েকটি দেশের আকাসসীমা এড়িয়ে প্রায় ৪০০ কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে তাকে বহনকারী বিমানটি।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে নেই জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার সুযোগ

বিশ্বব্যাপী ধর্মঘটের মধ্যে সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

আপডেটের সময়: ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫