আগামীর বাংলাদেশ বির্নিমানে এনসিপি ও যুবশক্তির সাথে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি তরিকুল ইসলাম।
রোববার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা’ অনুষ্ঠানে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় তরিকুল ইসলাম বলেন, যে বাংলাদেশ গড়ার জন্য শত শত ছাত্র-জনতা অকাতরে প্রাণ দিয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও গড়তে পারি নি। গত ১৭ বছর ধরে বাংলাদেশকে করদ রাষ্ট্র করে রেখেছিল।
আরও পড়ুন
» পুলিশ একটি নির্দিষ্ট দলকে প্রশ্রয় দিচ্ছে: আকরাম হোসাইন
তিনি আরও বলেন, এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নাই। আগে বাংলাদেশে বসে হতো, এখন দিল্লিতে বসে হয়। আওয়ামী লীগের নেতাদের প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনীর মেজর। এসব ঘটনা আমাদের অবাক লাগে। এসকল ফ্যাস্টিস্ট শক্তি আমাদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।
সংবিধান পরিবর্তন নিয়ে বলেন, এই বাংলাদেশে মুজিববাদের রক্ষকবচ মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে। এই সংবিধান যতদিন থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে। তরুণরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চায়। তরুণদের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। তরুণদের দাবিয়ে রাখা যায় না। শেখ হাসিনা পারে নাই, আপনারাও পারবেন না।

প্রতিবেদক 















