ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরে বাংলায় বিপিএলের প্রথম ম্যাচেই দর্শকের ঢল

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১৬৫ সময় দেখুন

দর্শকের ভরপুর মিরপুরের গ্যালারি, ছবি: সংগৃহীত

স্কুল-কলেজ, অফিস-আদালত সব খোলা থাকলেও তারপরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দর্শক উন্মাদনার কমতি নেই বিন্দুমাত্র। মিরপুর শেরে বাংলায় প্রথম ম্যাচেই গ্যালারি ভরে গেছে দর্শকে। স্টেডিয়ামের গেটেও দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দর্শকদের চাপ এত বেশি ছিল, খেলা শুরুর দুই ঘণ্টা আগেই হোম অব ক্রিকেটের মূল প্রবেশদ্বার ২ নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছিল। টিকিট না পেয়ে ২ নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা চালান দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনি ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন তারা। এসময় তারা মেহেদী হাসান মিরাজের গাড়িও আটকে রেখেছিলেন।

প্রথম ম্যাচ চলছে ফরচুন বরিশাল আর দুরন্ত রাজশাহীর। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের। হাইভোল্টেজ সে ম্যাচে দর্শক উন্মাদনা আরও বাড়বে নিঃসন্দেহে।

প্রায় দেড়মাস ব্যাপী বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

শেরে বাংলায় বিপিএলের প্রথম ম্যাচেই দর্শকের ঢল

আপডেটের সময়: ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪