ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চুলে নতুন নেইমার, জোড়া গোলে জেতালেন দলকে

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
  • ১৮৩ সময় দেখুন

নেইমারের নতুন চুলের কাটিং

ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার ডি সিলভা জুনিয়র শৈল্পিক ফুটবলে লাখো-কোটি ভক্তের মন জয় করেছেন। খেলার পাশাপাশি চুলের বিশেষ স্টাইল করার মাধ্যমে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।

আল হিলাল ছেড়ে কিছুদিন আগেই সান্তোসে পাড়ি জমানো এই তারকা পুনরায় নিজের চুলের ডিজাইনে বেশ পরিবর্তন এনেছেন। তবে বদলায়নি তার পায়ের জাদু।

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মুখোমুখি হয়েছিল নেইমারের ক্লাব সান্তোস ও জুভেন্টুড।

এই ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন নেইমার। দারুণ নৈপুণ্যে আবারও ফুটবলভক্তদের আলোচনায় উঠে এসেছেন তিনি। ছন্দে থাকলে কতটা ভয়ংকর হতে পারেন সেটাই যেন এই ম্যাচে দেখিয়েছেন এ ফরোয়ার্ড।

neymar

জুভেন্টুডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস। ৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিট পর আলভারো ব্যারিয়ালের গোলে লিড ডাবল করে ব্রাজিলের ক্লাবটি। যদিও প্রথম হাফেই এক গোল শোধ দেয় জুভেন্টুড। দ্বিতীয় হাফে বেশকিছু সময় এই এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে সান্তোস।

৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। ম্যাচে শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। শেষ তিন ম্যাচে দুই হারের বিপরীতে আছে একটি ড্র। লিগে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে সান্তোস।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে নেই জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার সুযোগ

নতুন চুলে নতুন নেইমার, জোড়া গোলে জেতালেন দলকে

আপডেটের সময়: ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫