টানা দুই আসরের ফাইনাল নিজেদের করে বেশ ফুরফুরে মেজাজে আছেন ফরচুন বরিশালের মালিকপক্ষ। সেই খুশিতে এবার প্রত্যেক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্যদের জন্য আইফোন উপহার দিয়েছে দলটি।
ফাইনালে শুক্রবার চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে বিপিএলের শিরোপা জয়ের পর চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই উপহার দেওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে।’।

প্রতিবেদক 















