ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাব্বির বিধ্বংসী ইনিংসে রাজশাহীর বিশাল পুঁজি

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১৩৫ সময় দেখুন

৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় ৯৪ রান করেছেন রাব্বি, ছবি: সংগৃহীত

অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রাজশাহী।

সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

ব্যাটিংয়ে নেমে এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান। আর ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে গিয়ে। মাত্র ৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় খেলেছেন এই ইনিংস। এই দুজনের ইনিংস রাজশাহীকে তাদের প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ।

যদিও শুরুতে জিসান আলমের ডাক মারার পর একটা ধাক্কাই খেতে হয়েছে রাজশাহীকে। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। কিন্তু এই বিপর্যয়ের পরেই যেন ঝড় তোলা শুরু করে রাজশাহী।

অধিনায়ক এনামুল বিজয় পেয়েছেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। ৪১ বলে পূরণ করেন অর্ধশতক। খানিক পরেই তাতে যোগ দেন ইয়াসির রাব্বিও। দুজনে ৮৭ বলে করেছেন ১৪০ রানের বড় জুটি। বিজয় ৬৫ রানে ফিরলেও ইয়াসির রাব্বি ছিলেন অপরাজিত। বরিশালের রিপন মন্ডলের ওপরেই ঝড় গিয়েছে বেশি। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান।

বরিশালের হয়ে সূচনা ভালো হয়নি পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। পাননি উইকেটের দেখা। আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ ৪২ রান খরচা করে অবশ্য এক উইকেট তুলে নিয়েছেন।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

রাব্বির বিধ্বংসী ইনিংসে রাজশাহীর বিশাল পুঁজি

আপডেটের সময়: ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪