ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে নায়িকাকে কোলে তুলতে গিয়ে কোমরের হাড্ডি ভেঙেছিল তৌসিফের

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯২ সময় দেখুন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি ফিটনেস নিয়ে বেশ সচেতন হয়েছেন। অতিরিক্ত ওজনের অনেকটাই ঝরে গেছে তার। হেয়ার স্টাইলেও এনেছেন নতুনত্ব। বোঝাই যাচ্ছে জিমে বেশ ভালোই ঘাম ঝরাচ্ছেন এই তরুণ তূর্কী!

তবে দুই বছর আগে নাকি একজন ফিট নায়িকাকেও কোলে করে দুই মিনিট রাখতে পারতেন না, এমনটাই জানিয়েছেন সাম্প্রতিক একটি পডকাস্টে!

তৌসিফকে মজার ছলে সঞ্চালক জিজ্ঞেস করেন, আপনি নাকি কোন নায়িকাকে কোলে তুলতে গিয়ে দু-চার খানা হাড্ডি ভেঙে ফেলেছিলেন? কিন্তু তৌসিফ সিরিয়াসলি উত্তর দেন।

বলেন, ‘ঘটনা খানিকটা সত্য! সে আমার বন্ধু, তাই আমি তার নাম বলতেই পারি। সেই নায়িকা হলো তানজিন তিশা! একটি নাটকের দৃশ্যের জন্য তাকে আমার কোলে রাখতে হয়েছিল ২ মিনিটের মতো। সাধারণত নায়িকাদের কোলে করলে তারা সবটুকু ভর ছেড়ে দেয় না। কিন্তু এই দৃশ্যটি ছিল ভিন্ন রকম। তাই তিশার পুরো ভরটাই আমার দুই হাতের উপর ছিল। দৃশ্যটি শেষ তো করলাম, কিন্তু এরপর প্রায় একমাস আমার হাতে ব্যাথা করত, দুই হাতে ভারী কিছু তুলতে কষ্ট হতো।’

দর্শক জানেন, তানজিন তিশা সেই অভিনেত্রীদের একজন যিনি বরাবরই ফিটনেস সচেতন। তাকে কখনোই মুটিয়ে যেতে দেখা যায়নি। তবে এটা ঠিক যে, তিনি অন্য অনেক নায়িকার চেয়ে লম্বা। তাই হয়ত তৌসিফ তার শরীরের পুরো ভর টানা দুই মিনিট ধরে রাখতে গিয়ে নিজের দুই হাতের বারোটা বাজিয়েছিলেন!

তৌসিফ জানান, ওই দৃশ্যটি ছিল একটি বিজয় দিবসের নাটকের। সেখানে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আর তানজিন তিশা একজন বীরাঙ্গনা। তুহিন হোসেনের নির্দেশিত সেই নাটকের পোস্টারটিতে দেখা যায় মুক্তিযোদ্ধা তৌসিফ বীরাঙ্গনা তিশাকে নিজের দু’হাতে উচিয়ে ধরে আছেন।

সেই দৃশ্যটি করতেই তৌসিফের হাতের এমন বেহাল দশা হয়েছিল। শুটিংয়ের সময় এমন কতো মজার ও কষ্টের ঘটনাই ঘটে তারকাদের জীবনে। সেসব পর্দায় আসে না বলেই হয়তো বেশিরভাগই অজানা থেকে যায়। তবে সম্প্রতি তারকারা বিভিন্ন সাক্ষাৎকারে বেশি বেশি অংশ নিচ্ছেন বলে এমন ঘটনাগুলো সামনে চলে আসছে।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে নেই জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার সুযোগ

যে নায়িকাকে কোলে তুলতে গিয়ে কোমরের হাড্ডি ভেঙেছিল তৌসিফের

আপডেটের সময়: ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫