স্পোর্টস ডেস্ক, বার্তা উন্মোচন
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়ার দরজায় কড়া নাড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের মিডল অর্ডারের আস্থা তাওহিদ হৃদয়।
ক্যারিয়ারের ৩৫তম ম্যাচের ৩১তম ইনিংসে নিজের নামের পাশে মাত্র ১২টি রান যোগ করতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানেড ক্রিকেটে দ্রুততম হাজার রান সংগ্রহকারীদের পাশে নাম লিখাবেন তিনি।
৩৪ ম্যাচের ৩০ ইনিংস খেলে বর্তমানে ৯৭৭ রান নিয়ে আছেন তাওহিদ হৃদয়। এর আগে শাহরিয়ার নাফিস ২৯ ইনিংসে, এনামুল হক ৩৩ ম্যাচে ২৯ ইনিংসে ও সৌম্য সরকার ৩৪ ম্যাচে ৩৩ ইনিংসে ব্যক্তিগত ১ হাজার রান পূর্ণ করেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদেরে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে ব্যক্তিগত সংগ্রহের তালিকায় ১২ রান যোগ করলেই আন্তর্জাতিক রেকর্ডধারী হবেন এই তরুণ টাইগার।
হৃদয় ছাড়া বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আছেন এক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়।
ওয়ানডে ক্যারিয়ারে ব্যক্তিগত ১৫০০ রান যোগ করতে তার প্রয়োজন মাত্র ১২ রান। তবে ব্যাট হাতে সময় ভালো যাচ্ছে না শান্তর।
ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ রানের দেখা পেয়েছিলেন গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে। এরপর সিরিজের তৃতীয় ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। ছিলেন না ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও।
দীর্ঘদিনে পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে শূন্য রানের সাজঘরে ফিরেছেন শান্ত।
এছাড়া, ব্যক্তিগত ৫০০ রান পূর্ণ করতে তানজিদ তামিমের প্রয়োজন আরও ৬২ রান।

প্রতিবেদক 









