ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ, চলবে রাত ১০টার পরও

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৯ সময় দেখুন

রাজধানীর যাত্রীদের সুবিধার্থে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সময়চি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাত ১০টার পরও ট্রেন চলবে এবং প্রতিদিন আরও ১০টি নতুন ট্রিপ যুক্ত করা হবে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।

বর্তমানে মেট্রোরেল দৈনিক গড়ে ৩.৫ থেকে ৪ লাখ যাত্রী পরিবহন করছে। বিশেষ দিনে এই সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে চার লাখ। তবে ট্রেনের কোচ সংখ্যা সীমিত থাকায় একই সময়ে অধিক যাত্রী বহন করা যাচ্ছে না। ফলে মন্ত্রণালয়ের নির্দেশে ট্রিপ সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল।

নতুন সূচি অনুযায়ী, সকালের দ্বিতীয় ‘সুইপিং ট্রেন’ (সকাল ৬:৩০) থেকেই যাত্রীবাহী ট্রিপ শুরু হবে, যেখানে শুধুমাত্র এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাতেও যুক্ত হচ্ছে ৬টি ট্রিপ — উত্তরা থেকে রাত ৯:১০, ৯:২০ ও ৯:৩০ এবং মতিঝিল থেকে রাত ৯:৫০, ১০:০০ ও ১০:১০-এ ট্রেন ছাড়বে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাহিদা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও আপাতত ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো সম্ভব নয়।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে নেই জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার সুযোগ

মেট্রোরেলে যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ, চলবে রাত ১০টার পরও

আপডেটের সময়: ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫