ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

`বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হত আয়নাঘরে আটকে রাখা বন্দীদের’

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

নিউজ ডেস্ক, বার্তা উন্মোচন

বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হত আয়নাঘরে আটকে রাখা বন্দীদের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশ-বিদেশের গণমাধ্যম প্রতিনিধি ও ফ্যাসিস্ট সরকারের ভুক্তভোগীদের নিয়ে তিনি আয়নাঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘরের বর্ণনা যদি দিতে হয় তাহলে বলতে হয়, বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ যে আছে, তা জানতে বহু গভীরে যেতে হয়। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়- এটা কি আমাদের জগত, আমাদের সমাজ। আয়নাঘরে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে।

বিনা কারণে রাস্তা থেকে তুলে এনে কতগুলো সাক্ষী হাজির করে তাদের সন্ত্রাসী জঙ্গি বানানো হত। এরকম টর্চারসেল সারা বাংলাদেশে আছে। শুনতেছি, আয়নাঘরের ভার্সন সারা বাংলাদেশে আছে। কেউ বলছে, ৭০০ কেউ বলছে ৮০০; এখনও সংখ্যা নিরূপণ করা যায়নি, বলেন প্রধান উপদেষ্টা।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

`বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হত আয়নাঘরে আটকে রাখা বন্দীদের’

আপডেটের সময়: ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫