ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপি

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ১৪৩ সময় দেখুন

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বসছে বিএনপি।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও থাকবেন এই প্রতিনিধি দলে।

এ বিষয়ে জানতে চাইলে সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায় আছে সেসব জানতেই আমরা আজ বিকেলে (রোববার) নির্বাচন কমিশনে যাচ্ছি। নির্বাচনি আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলব। এ ছাড়া নির্বাচন নিয়ে আমাদেরও কিছু প্রস্তাব রয়েছে, সেগুলোও আমরা কমিশনকে জানাব।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন গত ২১ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর তাদের সঙ্গে এটাই হবে বিএনপির প্রথম বৈঠক।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপি

আপডেটের সময়: ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫