ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলায় নলচরের বারেক প্রধানে ছেলে আটক

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৭১ সময় দেখুন

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় চাঁদাবাজবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার কারণে নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদকে আটক করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ি।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইনচার্জ আজমগীর হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলা করে চাঁদাবাজরা।

নৌ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায়, নলচর এলাকার উত্তর পাশে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।

এক ভিডিও চিত্রে দেখা যায়, চাঁদা তোলার ট্রলর থেকে একজন পুলিশকে লক্ষ্য করে টেডা ছুড়ে মারতে যাচ্ছিল।

আহতরা হলেন, এএসআই মাকসুদ (ডান হাতে টেডার ঘাই ও বুকে লাঠির আঘাতপ্রাপ্ত), কনস্টেবল সাইদুল এবং কনস্টেবল সোহাগ।

প্রাথমিকভাবে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে।

চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

পুলিশের ওপর হামলায় নলচরের বারেক প্রধানে ছেলে আটক

আপডেটের সময়: ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫