ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক চাপানোর পর শেয়ার বাজার থেকে বিশ্বের শীর্ষ ধনকুবেররা প্রায় ২০০ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স (বিবিআই) তাদের ভাগ্য এবং সম্মিলিত সম্পদ ট্র্যাক করে যাদের সম্পদের পরিমাণ কমপক্ষে ১০ অঙ্কের সমষ্টি, সেই তালিকার সবচেয়ে ধনী ১৩ জনের মূল্য বর্তমানে সর্বনিম্ন ১০০ বিলিয়ন ডলার।
গত, বৃহস্পতিবারের বৈশ্বিক স্টক মার্কেটে ধ্বস নামার পর এই শীর্ষ ধনকুবেরদের সম্মিলিত সম্পদ ২০৮ বিলিয়ন ডলার কমে গেছে।
সোশ্যাল মিডিয়া কোম্পানির শেয়ারের দাম ৯ শতাংশ কমে যাওয়ার পর তালিকার শীর্ষে ছিলেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। ১৭.৯ বিলিয়ন ডলার হারিয়ে বিবিআই ইনডেক্সে ১৮৯ মিলিয়ন ডলার নিয়ে তিনি এখন তৃতীয় স্থানে আছেন।
অপরদিকে, অ্যামাজনের মালিক জেফ বেজোস এবং টেসলার মালিক এলন মাস্ক যথাক্রমে ১৫.৯ বিলিয়ন ও ১১ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, যুক্তরাষ্ট্রের বাইরেও কোটিপতিরা তাদের সম্পদ হারিয়েছেন নতুন শুল্ক ঘোষণার পরপরই। জার্মান টোবিয়াস লুটকে (শপিফাই), ফরাসী বার্নার্ড আর্নল্ট (এলভিএমএইচ) এবং তাইওয়ানের ঝাং কঙ্গুয়ান (হুয়ালি ইন্ডাস্ট্রিয়াল) সবাই স্টক মার্কেটে বেশ জোরালো ধাক্কা খেয়েছে।
চারদিকে সম্পদ হারানোর মধ্যে কিছুটা রেহাই পেয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি মাত্র ২৯১ মিলিয়ন ডলারে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
শুক্রবার আবার স্টক কমে যাওয়ার সাথে সাথে বিনিয়োগকারীরা এবং ব্যবসাগুলি আরও শুল্ক হজম করে, বিশ্বের ধনী ব্যক্তিরা সামনের দিনগুলিতে আরও ক্ষতির আশঙ্কা করছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদক 









