ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গা পূজাতে ভারতে গেল ৮ ট্রাক পদ্মার ইলিশ

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ সময় দেখুন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ইলিশ যাচ্ছে ভারতে । এ বছর সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৬ টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রফতানি করে।

প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ছিল ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি অর্থে ১৫২৫ টাকা। এদিকে ভারতে ইলিশ রফতানির খবরে স্থানীয় বাজারে দেড়েছে দাম। সংকটের বাজারে ইলিশ রফতানি ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও সৌহাদ্য-সম্পৃতির বন্ধন জোরদার করবে বললেও সাধারণ ক্রেতারা বলছে রফতানির কারণে আরো দাম বাড়বে বাজারে।

জানা যায়,ভারতের সাথে রয়েছে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য ও সৌহার্দ্য, সম্পৃতির সম্পর্ক। এ সম্পর্কে আরো জোরদার করতে বিভিন্ন জনপ্রিয় এদেশের জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয় ভারতে। পদ্মার রূপালী ইলিশ স্বাদ আর গন্ধে অতুলনীয় হওয়ায় দুই বাংলায় বেশ জনপ্রিয় মাছটি। বিশেষ করে দুর্গা পূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখে ওপারের বাঙালিরা।

আগে ইলিশ সাধারণ রফতানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখিয়ে ২০১২ সালে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে দেয় তৎকালিক সরকার। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গা পূজাতে আবারো ইলিশ রফতানির সুযোগ দেয় সরকার। ব্যবসায়ীরা দূর্গাপুজায় ইলিশ আমদানির অনুরোধ জানান অন্তর্বর্তীকালীন সরকারকে। এতে সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। বুধবার রাতে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ যায় ভারতে। আগামী ০৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

দুর্গা পূজাতে ভারতে গেল ৮ ট্রাক পদ্মার ইলিশ

আপডেটের সময়: ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫