জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিট নাগাদ সচিবালয়ের সামনে তারা অবস্থান নেন।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) টানা ২৪ ঘণ্টা অনশন করার পর তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এবং সাজিদ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষা হবে না। আমরা গত রাতেই ‘কমপ্লিট শাটডাউন ‘ ঘোষণা করেছি।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে না মানা হলে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীরা।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে সই করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিং এর মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনও প্রকার দীর্ঘসূত্রিতার বন্দোবস্ত করা চলবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

প্রতিবেদক 









