ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে এনসিপি উন্মোচন করবে’

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ১১৬ সময় দেখুন

নসিরউদ্দিন পাটোয়ারী

নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন কমিশন। মেরুদণ্ডহীন এই কমিশনকে এনসিপি উন্মোচন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষ এই মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, আমরা কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু গণতান্ত্রিক ভোট দেয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। তারা নিরপেক্ষতা হারাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, এটা একটা মেরুদণ্ডহীন কমিশন। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে এনসিপি উন্মোচন করবে বলেও হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক।

আরও পড়ুন

» শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার : অ্যাটর্নি জেনারেল

তিনি বলেন, ইসির বেশিরভাগ অংশ সামরিক পোশাক পরে আছে। বাকিটুকু দলীয় দলীয় পোশাকে আবৃত।

ইসির বেঁধে দেয়া সময় গত ২২ জুনের মধ্যে ১৪৪টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। সেই আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে সব দলের কাছে চিঠি দেয় ইসি। এর মধ্যে এনসিপির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি পায় ইসি।

এরই অংশ হিসেবে রোববার দুপুরে ঘাটতি থাকা নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যায় এনসিপির একটি প্রতিনিধি দল। পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে দলটি। এছাড়া দুপুর পর্যন্ত আরও ১৫টি দল ইসিতে এসে নিবন্ধনের জন্য ঘাটতি কাগজপত্র জমা দেয়।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ

‘মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে এনসিপি উন্মোচন করবে’

আপডেটের সময়: ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫