জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সবার চোখ স্থানীয় সরকার নির্বাচনে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবার একে একে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থিতা ঘোষণা জোয়ান থেকে বৃদ্ধ সকলে।
মেঘনার বিভিন্ন ইউনিয়নে এবার তরুণ প্রার্থীরা প্রতিযোগিতা করছে। তবে এদিকে, তরুণদের পাশাপাশি রাজনীতিতে অভিজ্ঞ ব্যক্তিরাও নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন (বাবুল)।
মোঃ ইসমাইল হোসেন ( বাবুল) বড় সাপমারা আলি মুন্সি বাড়ির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বেতের আলি। সবার কাছে গ্রহণযোগ্যতার বিবেচনায় ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি।
চন্দনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডকে একটি দুর্নীতিমুক্ত, ইনসাফ ও ন্যায় ভিত্তিক মডেল ওয়ার্ডে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ ইসমাইল হোসেন (বাবুল)।

প্রতিবেদক 








