ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় বৈষম্যবিরোধীর ওপর বিএনপি নেতার হামলা

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৫৩১ সময় দেখুন

ফ্রেশ গ্রুপের সাথে লুটেরচর ইউনিয়নের কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের ‍ওপর হামলার অভিযোগ এসেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

ভু্ক্তোভোগীদের থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে কুমিল্লা ইকোনোমিক জোন-২ তৈরি করার জন্য বেশ কয়েকজন মানুষের জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। এই বিষয়টি মীমাংসা করার জন্য কর্তব্যরত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল গাফফার সাহেবের সাথে দেখা করতে বলে।

এরপর ইকোনোমিক জোনে আব্দুল গাফফার সাহেবের ইটের চালান আসলে সেখানে লুটেরচর ইউনিয়নের স্থানীয়রা বাধা দেয়। এর জের ধরে স্থানীয়দের সাথে সংঘর্ষ হয় ও এক পর্যায়ে ফ্রেশ কোম্পানি ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মেঘনা থানায় মামলা দায়ের করে।

এই পরিস্থিতির জের ধরেই লুটের চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন হাউদসহ রূপ মিয়া হাউদ, মুল্লুক হাউদ, শাহ আলমের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের ওপর হামলা করে।

এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন ভুক্তোভোগীরা।

তবে এ বিষয়ে বাহাউদ্দিন হাউদ বার্তা উন্মোচনকে বলেন, তিনি এই হামলার বিষয়ে কিছু জানেন না। তিনি অসুস্থ, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলেও জানান তিনি।

এ বিষয়ে মেঘনা থানা পুলিশের ওসি আব্দুল জলিল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

মেঘনায় বৈষম্যবিরোধীর ওপর বিএনপি নেতার হামলা

আপডেটের সময়: ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫