ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যতিক্রম উদ্যোগ

মোঃ নাহিদ মিয়া, উপজেলা প্রতিনিধি, বার্তা উন্মোচন

কুমিল্লার মেঘনা উপজেলার ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন কর্মজীবন শেষে অবসর গ্রহণকারী গ্রাম পুলিশ সদস্য হোরন চন্দ্র দাসকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (০৩ মে) সকাল ১১.টায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের হলরুমে পরিষদের মানবিক চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপনের ব্যতিক্রম উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন। এবং সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ,কে,এম,এস,এ, কিবরিয়া।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন বলেন, অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ হোরন চন্দ্র দাস দীর্ঘদিন আমাদের বড়কান্দা ইউনিয়ন পরিষদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিশ্বব্যাপী করোনা মহামারির সময় তারা জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা প্রশংসনীয়।

তিনি আরো বলেন, হোরন দাশ এর জন্য আমাদের আজকের এই বিদায় অনুষ্ঠান, মেঘনায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি উপজেলার বিভিন্ন অফিসার, পুলিশ কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠান করে ঐ কর্মস্থ থেকে তাদের বিদায় দেওয়া হয়। আমি হঠাৎ চিন্তা করে দেখলাম যারা গ্রাম পুলিশ তাদের দায়িত্ব কিন্তু বিশাল বড়, তাদের চাকরীটা একদম ছোট, তাদের বেতনও খুব কম, আমরা তাদের ঐভাবে মূল্যায়নও করি না। আমি পরে চিন্তাভাবনা করে দেখলাম আমাদের গ্রাম পুলিশ হোরন চন্দ্র দাস তার বয়স হয়েছে, সে বিদায় নিবে, এই ইউনিয়ন পরিষদটা হল আমাদের একটি পরিবার। আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্যেদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই হোরন চন্দ্র দাসকে বিদায় অনুষ্ঠান করে আমরা তাকে বিদায় দিবো!

বিদায়ী গ্রাম পুলিশ সদস্য হোরন চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, চাকরি জীবনের সমাপ্তি হলেও ইউনিয়নবাসীর সঙ্গে কাটানো সময় তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারা সুন্দর এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যেদের প্রতি ও উপস্থিত সকলের কাছে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বিদায়ী গ্রাম পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। মোঃ রিপন চেয়ারম্যান গ্রাম পুলিশ সদস্যের হাতে এ শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন। আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে তাকে বর্ণাঢ্য বিদায় জানানো হয়।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

মেঘনায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যতিক্রম উদ্যোগ

মেঘনায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যতিক্রম উদ্যোগ

আপডেটের সময়: ৬ ঘন্টা আগে