ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

কুমিল্লার মেঘনায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন তুলাতুলী গ্রামের আব্দুল মৃধার ছেলে ও বাতেন মৃধার ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আব্দুল বাতেন মৃধা ও চন্দনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাছির উদ্দিন মেম্বারের পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

শুক্রবার রাতে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসানো হলেও এক পক্ষ উপস্থিত না হওয়ায় কোনো সমাধান হয়নি। পরে সালিশ শেষে বাড়ি ফেরার পথে তুলাতুলী গ্রামের নতুন মাটির রাস্তার ওপর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আব্দুল বাতেন মৃধার পক্ষের আজিজ (৪৫) ও তার ছোট ভাই দেলোয়ার হোসেন (৩২) গুরুতর আহত হন। এ ছাড়া প্রতিপক্ষের নাছির উদ্দিন (৪৭) ও তার শ্যালক হালিমকে (৩৬) কুপিয়ে জখম করা হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আহতদের প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে দেলোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক শনিবার ভোর রাত ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মেঘনা থানার পরিদর্শক তদন্ত মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

মেঘনায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মেঘনায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেটের সময়: ৪ ঘন্টা আগে