ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মা, শব্দহীন ভালোবাসার সবচেয়ে গভীর অনুভূতি

মোহাইমিনুল হাসান, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

মা শুধু একটি শব্দ নয়, এটি পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতির নাম। সন্তানের জীবনে মায়ের ভালোবাসা, ত্যাগ ও স্নেহের কোনো তুলনা হয় না। তাই পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিশ্বব্যাপী পালন করা হয় ‘মা দিবস’।

আধুনিককালে মা দিবসের প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্রে। ফিলাডেলফিয়ার আনা জার্ভিস তার প্রয়াত মায়ের স্মৃতিকে সম্মান জানাতে ১৯০৭ সালের ১২ মে একটি স্মরণসভা আয়োজন করেন। তার এই উদ্যোগ থেকেই ধীরে ধীরে মা দিবস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় ‘মা দিবস’।

জীবনের প্রতিটি মুহূর্তে মা সন্তানের পাশে থাকেন নিঃস্বার্থভাবে। সন্তানের সুখের জন্য নিজের স্বপ্ন, আরাম ও চাওয়া-পাওয়া বিসর্জন দেন একজন মা। তাই বছরের একটি দিন নয়, প্রতিটি দিনই হওয়া উচিত মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর দিন।

মা দিবসে মা-কে নিয়ে না বলা অনুভূতি প্রকাশ করে রাজধানীর সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর শিক্ষার্থী ইয়াসিন মিয়াজী তার অনুভূতি প্রাকাশ করে বলেন , ‘মা ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা অসীম। পৃথিবীর প্রতিটি সন্তানের কাছে মা-ই সবচেয়ে বড় ভরসা, ভালোবাসা ও সাহসের উৎস। জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের ত্যাগ ও অবদান আমাদের পথ চলার প্রেরণা হয়ে থাকে। এই মা দিবসে সকল মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। মাকে না বলা কথাগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরটি “ভালোবাসি মা”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর আরেক শিক্ষার্থী রিদওয়ান শাহরিয়ার বলেন, ‘মা মানে নিঃস্বার্থ ভালোবাসা আর জীবনের সবচেয়ে বড় আশ্রয়। মায়ের দোয়া,মমতা ও ত্যাগ আমাদের চলার শক্তি।সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। শুভ মা দিবস। ’

বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আলম সন্ধানী বলেন, ‘বর্তমান ব্যস্ত জীবনে অনেক সময় মায়ের সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ কমে যায়। মা দিবস আমাদের মনে করিয়ে দেয়—মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বড় আয়োজনের প্রয়োজন নেই; একটি ভালোবাসার কথা, একটু সময় কিংবা ছোট্ট যত্নই মায়ের মুখে হাসি ফোটাতে পারে।’

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। তাই মা দিবসে সকল মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।
শুভ মা দিবস।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

মেঘনায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মা, শব্দহীন ভালোবাসার সবচেয়ে গভীর অনুভূতি

আপডেটের সময়: ৫ ঘন্টা আগে