নিউজ ডেস্ক, বার্তা উন্মোচন
কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।
দুর্বৃত্তদের হামলার পর বিমাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
এদিকে, বিমান বাহিনীর গুলিতে শিহাব কবির নাহিদ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সুত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক 









