ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫
  • ২০৮ সময় দেখুন

১০০ টাকার নতুন নোটের ডিজাইন

পূর্বঘোষিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এই নোট বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা নতুন ১০০ টাকার নোটে দেখা গেছে, সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে।

এখন পর্যন্ত নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট।

এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত জুনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে নেই জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার সুযোগ

১০০ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার

আপডেটের সময়: ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫