ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সিরিয়াল কিলিংয়ের শঙ্কা, ডিবি হেফাজতে সাইকো সম্রাট

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
  • ১৯৯ সময় দেখুন

২৯ আগস্ট, ২০২৫; ১১ অক্টোবর, ২০২৫; ১৯ ডিসেম্বর, ২০২৫ এবং ১৮ জানুয়ারি, ২০২৬; গত ছয় মাসে পাঁচ খুন। লাশ পাওয়ার জায়গাও একটিই, সাভারের পরিত্যাক্ত এক কমিউনিটি সেন্টার। গত আগস্ট, অক্টোবর ও ডিসেম্বরের খুনের শুধু রহস্য উন্মোচনই নয়, উদঘাটন করতে পারেনি লাশগুলোর পরিচয়ও। তবে এবার সেই রহস্যেরই দরজা খুলছে। একইসঙ্গে আশঙ্কা করা হচ্ছে এক সিরিয়াল কিলিংয়ের।

রোববার (১৮ জানুয়ারি) প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে সাভারের সেই পরিত্যক্ত ভবনে দুটি পোড়া লাশ দেখতে পায় শিক্ষার্থীরা। এরপর পুলিশকে খবর দিলে সাভার মডেল থানার কর্মকর্তারা যান ঘটনাস্থলে।

দিন পেরিয়ে রাত, ঘটনার তদন্তে বিভোর আইনশৃঙ্খলা বাহিনী। সঙ্গে যোগ দিয়েছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশও। কমিউনিটি সেন্টারটির আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাওয়া যায় এক ভয়াবহ দৃশ্য।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কাঁধে করে একটি লাশ নিয়ে যাচ্ছে ভবনটির পাশ দিয়ে। ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে সেই ব্যক্তিকে চেনে সাভারের অনেকেই।

স্থানীয়রা জানান, এই ব্যক্তি সাভার থানার আশপাশ ও পৌর কমিটির সেন্টারের সামনে পাগল বেশে ঘুরে বেড়াতেন

ফুটেজ বিশ্লেষণে সনাক্ত হওয়া সেই ভবঘুরেকে হেফাজতে নিয়েছে ডিবি। বিস্তারিত পরিচয় জানা না গেলেও তার নাম হলো মশিউর রহমান খান সম্রাট। এই সম্রাট ‘সাইকো সম্রাট’ পরিচিত। আবার ‘মেন্টাল’ বলেও পরিচিত বলে জানায় পুলিশ।

ঢাকা জেলা উত্তরে গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম জানান, পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাটকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এরপরে ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর পরে ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে নেই জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার সুযোগ

সাভারে সিরিয়াল কিলিংয়ের শঙ্কা, ডিবি হেফাজতে সাইকো সম্রাট

আপডেটের সময়: ০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬