ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পতন না হলে আমাদের ফাঁসি হতো : রিজভী

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ১৯৯ সময় দেখুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন না হলে, আমাদের সবাইকে ফাঁসি দিয়ে হত্যা করা হতো।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাখির মতো মানুষ হত্যা করেছেন। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা দেখে দেশের ছাত্র-জনতা জীবন বাজি রেখে হাসিনাকে উৎখাত করতে মাঠে নেমেছিল।’

অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া কোনভাবেই ঠিক হবে না। সরকার কি তবে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন, তাদের বিশ্বাস করে না? এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুন এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।’

তিনি আরও বলেন, ‘এই এলাকায় প্রয়াত এম কে আনোয়ারের মতো স্বচ্ছ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব ছিল। তার আদর্শের প্রতিচ্ছবি হিসেবে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নেতৃত্ব দেবেন।’

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

শেখ হাসিনার পতন না হলে আমাদের ফাঁসি হতো : রিজভী

আপডেটের সময়: ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫