বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪-২৫ (বিপিএল) এর প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদের ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
সোমবার (৩০ ডিসেম্বর) ১৯৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে শুভ যাত্রা করে রিয়াদ-তামিমরা। ৫৬ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ৫৪ রানে অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ।
দ্বিতীয় ইনিংসে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে টপ অর্ডারের ব্যর্থতায় বেশ চিন্তার ভাঁজ পড়েছিল দলটির। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে গিয়েছিল তারা। রিয়াদ ও ফাহিমের ব্যাটে ভর সেখান থেকে ঘুরে দাড়িয়ে শেষ হাঁসি হেসেছে তামিম ইকবালের বরিশাল।

প্রতিবেদক 









