ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় বিএনপির সঠিক নেতৃত্বের অভাব ছিল: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ১৫২ সময় দেখুন

গত ১৭ বছরে কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির সঠিক নেতৃত্বের অভাব ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এই কথা বলেছেন তিনি।

এসময় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে এই উপজেলায় বিএনপির কার্যক্রম ছিল প্রায় স্থবির। এর পেছনে একদিকে আওয়ামী লীগের দুঃশাসন, অন্যদিকে সঠিক নেতৃত্বের অভাব ছিল বড় কারণ। তবে আজকের সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি নতুনভাবে সংগঠিত হবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যে কোনো উপজেলার তুলনায় হোমনা-মেঘনার বিএনপি হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এই সম্মেলনে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি।

এ ছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, জালাল আহমেদ, আব্দুল মতিন, জহিরুল ইসলাম, উপজেলার ৮ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হোমনা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

মেঘনায় বিএনপির সঠিক নেতৃত্বের অভাব ছিল: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

আপডেটের সময়: ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫