ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক স্কুলে শ্রেণিকক্ষে প্রাইভেট-কোচিং নিষিদ্ধ

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১৬৬ সময় দেখুন

সরকারি ও বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মো. রাইহুল করিম স্বাক্ষরিত ওই আদেশ মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানা কার্যক্রমে ব্যবহার করা হয়- যা অনভিপ্রেত। কোনোক্রমেই বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা আবশ্যিকভাবে প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

প্রাথমিক স্কুলে শ্রেণিকক্ষে প্রাইভেট-কোচিং নিষিদ্ধ

আপডেটের সময়: ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫