ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকেবির ভর্তি পরীক্ষায় পাস ১৬ হাজার, ফেল ৫০ হাজার

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৪ সময় দেখুন

মোহাইমিনুল হাসান,সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, তিন ইউনিটে মোট ৬৬ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ১৬ হাজার ৪৮৬ জন উত্তীর্ণ হয়েছেন এবং ৪৯ হাজার ৬৭৬ জন উত্তীর্ণ হতে পারেননি। ফলে এবারের ভর্তি পরীক্ষায় সার্বিক পাসের হার ২৪.৯২ শতাংশ এবং ফেলের হার ৭৫.০৮ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ও ১৭ জুলাই দুই ধাপে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৪ জুলাই কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। পরে ১৮ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা ইউনিটের ফলাফল একযোগে প্রকাশ করা হয়।

ইউনিটভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ইউনিট (এ ইউনিট)-এ সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়েছে। এই ইউনিটে ৪ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৩১ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ হাজার ১৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১৯.০৬ শতাংশ, আর ফেলের হার ৮০.৯৪ শতাংশ। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ৭ জন পরীক্ষার্থী।

অন্যদিকে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট (বি ইউনিট)-এ ৪ হাজার ৪৯৮টি আসনের বিপরীতে আবেদন করেন ২৩ হাজার ৩৬৫ জন। তাদের মধ্যে ৭ হাজার ২৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। এই ইউনিটে পাসের হার ৩১.১০ শতাংশ, যা তিন ইউনিটের মধ্যে সর্বোচ্চ। ফেলের হার ৬৮.৯০ শতাংশ এবং প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ছিলেন প্রায় ৫.২ জন।

এ ছাড়া ব্যবসা শিক্ষা ইউনিট (সি ইউনিট)-এ ১ হাজার ৯৯৭টি আসনের বিপরীতে ১১ হাজার ২৪৪ জন আবেদন করেন। এদের মধ্যে ৩ হাজার ২০৮ জন উত্তীর্ণ হয়েছেন। ইউনিটটিতে পাসের হার ২৮.৫৩ শতাংশ এবং ফেলের হার ৭১.৪৭ শতাংশ। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা ছিল প্রায় ৫.৬ জনের।

তিন ইউনিট মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১১ হাজার ২৯০টি। এর বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী, যা মোট আসনের তুলনায় ৫ হাজার ১৯৬ জন বেশি। ফলে পাস নম্বর অর্জন করলেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী মেধাতালিকা ও আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে চূড়ান্ত ভর্তির সুযোগ পাবেন না।

সামগ্রিক চিত্রে দেখা যায়, প্রতি চারজন আবেদনকারীর মধ্যে গড়ে একজনেরও কম পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এবারের ফলাফল ডিসিইউর ভর্তি পরীক্ষার প্রতিযোগিতার তীব্রতা এবং যোগ্য শিক্ষার্থী বাছাইয়ে বিশ্ববিদ্যালয়ের কঠোর মূল্যায়ন প্রক্রিয়ারই প্রতিফলন।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

ঢাকেবির ভর্তি পরীক্ষায় পাস ১৬ হাজার, ফেল ৫০ হাজার

ঢাকেবির ভর্তি পরীক্ষায় পাস ১৬ হাজার, ফেল ৫০ হাজার

আপডেটের সময়: ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬