ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-পুতিন বৈঠক ১৫ আগস্ট, আলাস্কায়

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫
  • ১২৮ সময় দেখুন

ট্রাম্প-পুতিনের বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, আলাস্কায়। রাশিয়া তাতে সম্মত হয়েছে। নির্ধারিত স্থানটি ‘যথেষ্ট যৌক্তিক’ বলে মনে করে দেশটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকটি আগামী শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ তারিখে মহান অঙ্গরাজ্য আলাস্কায় অনুষ্ঠিত হবে।’

টাম্প জানান, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও কিয়েভের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে অঞ্চল বিনিময় অন্তর্ভুক্ত থাকতে পারে। এএফপি ও বাসস ওই তথ্য জানায়।

ক্রেমলিন পরে শীর্ষ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে এবং বৈঠকের জন্য নির্ধারিত স্থানটিকে ‘যথেষ্ট যৌক্তিক’বলে অভিহিত করেছে।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্টগণ নিজেরাই নিঃসন্দেহে ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধান অর্জনের বিকল্পগুলো নিয়ে আলোচনায় মনোনিবেশ করবেন।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়েছে।

ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে শুক্রবার পুতিন চীন ও ভারতের নেতাদের সাথে পরামর্শ করেছেন। ট্রাম্প তার ক্ষমতার প্রথম মাসগুলোয় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তবে এর কোনো অগ্রগতি হয়নি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা আলোচনার ফলাফল ফলপ্রসূ হয়নি। যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কিয়েভের একাধিক আহ্বান এড়িয়ে গেছেন পুতিন। তিনি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, চুক্তির অগ্রগতির জন্য বৈঠকটি প্রয়োজনীয়।

গত মাসে ইস্তাম্বুলে আলোচনায়, রাশিয়ার আলোচকরা কঠোর আঞ্চলিক দাবির রূপরেখা তুলে ধরেন। ইউক্রেনকে তাদের নিয়ন্ত্রণাধীন কিছু অঞ্চল থেকে সরে যেতে এবং পশ্চিমা সামরিক সহায়তা ত্যাগ করার আহ্বান জানান।

২০২১ সালের জুনে জেনেভায় জো বাইডেন পুতিনের সাথে দেখা করার পর থেকে আলাস্কা শীর্ষ সম্মেলন হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দুই প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক।

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে জাপানে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও পুতিন শেষবার একসাথে বসেছিলেন। জানুয়ারি থেকে তারা বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন।

উশাকভ বলেছেন, ‘ট্রাম্পকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।’তিনি বলেন, ‘সামনের দিকে তাকিয়ে, আশা করা স্বাভাবিক যে দুই প্রেসিডেন্টের মধ্যে পরবর্তী বৈঠক রাশিয়ার ভূখণ্ডে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।’

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

ট্রাম্প-পুতিন বৈঠক ১৫ আগস্ট, আলাস্কায়

আপডেটের সময়: ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫