ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক হত্যা ও সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মেঘনায় মানববন্ধন

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ১৭৭ সময় দেখুন

Meghna Press Club

গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও হয়রানির প্রতিবাদে কুমিল্লার মেঘনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে মেঘনা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। অবিলম্বে তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ

গাজীপুরে সাংবাদিক হত্যা ও সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মেঘনায় মানববন্ধন

আপডেটের সময়: ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫