ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই’

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ২৩১ সময় দেখুন

কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ শিকার করে নাই। আর কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। এ বিষয়ে আপনাদের অবস্থান কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে একথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী, সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচারণ করছে। ১৬ বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনার জন্য।

তিনি বলেন, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটা যেই সরকারই হোক।

আমীর খসরু বলেন, আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে বৈঠকে যে প্রতিশ্রুতি বা বক্তব্য দিয়েছেন তার ব্যত্যয় হবে না। তিনি বিএনপি সাথে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের বক্তব্যকেই পুনরায় ঘোষণা দিয়েছেন জুনের মধ্যে নির্বাচন প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করে কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় ৫০টি দল পরিষ্কারভাবে বলেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য।

তিনি বলেন, সংস্কারের যে কথাগুলো বলা হয়, যে সংস্কারের বিষয়ে যেখানে ঐকমত্য হয়, সেই সংস্কার ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে যাওয়ার জন্য।

এদিন ন্যাপ ভাসানী, আমজতার দল ও পিপলস পার্টির সঙ্গে বৈঠকে করেন বিএনপির লিয়াজোঁ কমিটি। বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী-এর নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

‘কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই’

আপডেটের সময়: ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫