ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আগামী

রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এ পদক্ষেপ নিচ্ছে লিসবন।

পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই জোটের অল্প কয়েকটি সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ইইউ জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন। তারপর আয়ারল্যান্ড এবং নরওয়েও স্পেনকে অনুসরণ করে। ইইউ জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল।

লিসবন অবশ্য এ ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে ইইউ যে অবস্থান নেবে, তাকে সমর্থন করবে লিসবন। ‘আগ বাড়িয়ে’ কোনো পদক্ষেপ নেবে না দেশটি।

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে নেই জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার সুযোগ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

আপডেটের সময়: ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫