ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৬৮ সময় দেখুন

মো:তারেক হোসেন, সোহরাওয়ার্দী কলেজ

বাংলাদেশের ৫ম স্বায়ত্তশাসিত ও ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দ্বিতীয় ধাপের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সাতটি কলেজ ক্যাম্পাসে নির্ধারিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

এ বছর বিজ্ঞান ইউনিটে মোট ৪ হাজার ৭৯৫টি আসন রয়েছে। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় সাতজন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে গত ১১ জুলাই (শনিবার) প্রথম ধাপে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে বলা হয়েছে।

গতবারের মতো এবারও এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এছাড়া পছন্দের বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই

আপডেটের সময়: ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬