ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাতুয়াইলের আগুন নিয়ন্ত্রণে সোহরাওয়ার্দী কলেজের ইপ্তি

মোহাইমিনুল হাসান,সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

রাজধানীর মাতুয়াইলের সাদ্দাম মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট সদস্য মোঃমমিন ইসলাম ইপ্তি। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন তিনি।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘এইচ এন ফোম ফ্যাক্টরি’ নামের একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউট সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ রোভার সদস্য ইপ্তি বলেন,আগুনের স্থানটি আমার বাসার কাছাকাছি হওয়ায় খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি মানুষের প্রচুর ভিড় থাকায় পানির লাইন নিতে সমস্যা হচ্ছিল। তাই সাধারণ মানুষকে আগুনের স্থান থেকে দূরে সরানোর কাজ করছিলাম। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কাজ করতে আরও সুবিধা হয়।

তিনি আরও বলেন,ঘটনাস্থলে বিভিন্ন গ্রুপের রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একসঙ্গে কাজ করেছেন। আমরা পানির পাইপ ধরা, সাধারণ মানুষের ভিড় সামলানো এবং কেউ আহত হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখছিলাম।

ইপ্তি জানান,ফোমের কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল মজুত থাকায় আগুন বারবার জ্বলে উঠছিল। এজন্য টিনের বেড়া ভেঙে ভেতরের কিছু ফোম বাইরে বের করে পানি দেওয়া হয়। দীর্ঘ চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মানবিক ও স্বেচ্ছাসেবামূলক এ কার্যক্রমে রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণ খুবই প্রশংসনীয়।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

মেঘনায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মাতুয়াইলের আগুন নিয়ন্ত্রণে সোহরাওয়ার্দী কলেজের ইপ্তি

আপডেটের সময়: ৩ ঘন্টা আগে