মোহাইমিনুল হাসান, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
বাংলা নববর্ষকে ঘিরে সোহরাওয়ার্দী কলেজ সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে সৃজনশীল দেয়ালিকা প্রদর্শনী,“হৃদয়ে বাঙালিয়ানা” শিরোনামে এই দেয়ালিকাটি তৈরি করা হয়।দেয়ালিকায় শিক্ষার্থীদের লেখা কবিতা,প্রবন্ধ,গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখা স্থান পেয়েছে।
রঙিন কাগজ ও হাতে লেখা উপস্থাপনায় সাজানো দেয়ালিকাটি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।এতে বাঙালি সংস্কৃতি,ঐতিহ্য ও নববর্ষের আবহ ফুটে উঠেছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী সন্ধানী বলেন,দেয়ালিকাটি আমাদের সৃজনশীলতা প্রকাশের একটি সুন্দর মাধ্যম।এখানে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা,অনুভূতি ও সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পেয়েছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে এই আয়োজন আমাদের ঐতিহ্যকে আরও কাছ থেকে জানার সুযোগ করে দিয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরুল কায়েস বলেন,এই দেয়ালিকা শুধু একটি প্রদর্শনী নয়,এটি শিক্ষার্থীদের মনের কথা প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে পেয়েছে।সোহরাওয়ার্দী কলেজ সাহিত্য পরিষদকে কষ্ট করে এই দেয়ালিকা তৈরির জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।
সোহরাওয়ার্দী কলেজ সাহিত্য পরিষদের আহ্বায়ক আল আমিন মোহ বলেন,বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব,আর সাহিত্য-সংস্কৃতির সঙ্গে বাঙালির সম্পর্ক চিরন্তন। সেই ভাবনা থেকেই সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের লেখায় ‘বৈশাখী’ দেয়ালিকার প্রকাশ করা হয়েছে।
কাগজে লেখা দেয়ালিকা আমাদের ঐতিহ্য ও স্মৃতির ধারক।অসংখ্য জমা পড়া লেখা থেকে বাছাইকৃত সেরা কিছু লেখার সমন্বয়ে এই দেয়ালিকা তৈরি হয়েছে। আশা করি,এটি সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীদের মুগ্ধ করবে এবং ভবিষ্যতেও সাহিত্যচর্চায় অনুপ্রেরণা যোগাবে।

প্রতিবেদক 








