ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন মাঈন উদ্দিন

  • প্রতিবেদক
  • আপডেটের সময়: ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৪৯০ সময় দেখুন

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবনগর গ্রাম থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মাঈন উদ্দিন।

মোঃ মাঈন উদ্দিন শিবনগর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দুধ মিয়া এবং মাতা ফরিদা বেগম। উচ্চশিক্ষিত এই প্রার্থী বি.এস.এস (BSS) সম্পন্ন করেছেন এবং বর্তমানে এম.এস.এস (MSS) পর্যায়ে অধ্যায়নরত আছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার এই শিক্ষাগত যোগ্যতা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

পারিবারিক ও ব্যক্তিগত সূত্রে জানা গেছে, মোঃ মাঈন উদ্দিন গত ১৩ বছর ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। দীর্ঘ এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি শিবনগর তথা ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।

এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, মাঈন উদ্দিন একজন বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। বিশেষ করে তরুণদের শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা প্রশংসনীয়।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে মোঃ মাঈন উদ্দিন বলেন, “আমি দীর্ঘ ১৩ বছর ধরে এই এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। শিবনগর গ্রামের সন্তান হিসেবে আমি এলাকার উন্নয়ন এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। সাধারণ মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তবে ৫ নং ওয়ার্ডকে একটি দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ডে রূপান্তর করব।”

নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে তার সমর্থনে গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রচারণা এখন তুঙ্গে। এলাকার ভোটাররা মনে করছেন, একজন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ প্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

ট্যাগ :

18 / 5,000 আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

Admin

জনপ্রিয় পোস্ট

সোহরাওয়ার্দী কলেজে টিসি ভর্তিতে নিচ্ছে অতিরিক্ত টাকা, নেপথ্যে অফিস সহকারী ইব্রাহিম

চন্দনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন মাঈন উদ্দিন

আপডেটের সময়: ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬