ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (০২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার ধলির ছড়া ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের সাথে অটোরিকশার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
» মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ট্রেনটি আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেন ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রতিবেদক 









